BE CLAY

An exploration of observing yourself through clay.

Clay Modeling Workshop

নিজেকে মাটির মাধ্যমে নতুনভাবে আবিষ্কারের একটি সৃজনশীল অভিজ্ঞতা। প্রতিকৃতি নির্মাণ কেবল একটি মুখের অনুকরণ নয়; এটি পর্যবেক্ষণ, অনুধাবন এবং ত্রিমাত্রিক রূপ নির্মাণের একটি শিল্পপ্রক্রিয়া।

KUN Art School এবং KUN Creative Studio-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে BE CLAY – Clay Modeling Workshop, যেখানে অংশগ্রহণকারীরা ক্লে মডেলিংয়ের মৌলিক কৌশল শিখে নিজের প্রতিকৃতি নির্মাণের অভিজ্ঞতা অর্জন করবেন।

কর্মশালাটি পরিচালনা করবেন ভাস্কর ও বহুমাত্রিক শিল্পী Anisuz Zaman । তাঁর তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা পর্যবেক্ষণ, ফর্ম, অনুপাত, ভলিউম এবং ক্লে মডেলিংয়ের মৌলিক ভাষা নিয়ে হাতে-কলমে কাজ করার সুযোগ পাবেন।

কর্মশালার তথ্য

তারিখ: ০৬ আগস্ট -০৫ সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার বন্ধ)

সময়: সন্ধ্যা ৬:০০টা (প্রতি ব্যাচ সপ্তাহে তিনটি ক্লাস)

স্থান: KUN Creative Studio, হাজারীবাগ, ঢাকা

আসন সংখ্যা সীমিত (১৫ জন)।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/jjQBCpAfy5E8bohs6

নিবন্ধনের শেষ তারিখ: ০৬ আগস্ট ২০২৬

অংশগ্রহণকারীদের জন্য Certificate of Participation প্রদান করা হবে।

যারা ভাস্কর্য, প্রতিকৃতি নির্মাণ, ভিজ্যুয়াল আর্ট কিংবা সৃজনশীল পর্যবেক্ষণের মাধ্যমে নিজের শিল্পভাষা সমৃদ্ধ করতে আগ্রহী, তাদের জন্য এই কর্মশালা একটি মূল্যবান সুযোগ।

আগ্রহীরা দ্রুত নিবন্ধন সম্পন্ন করুন।

বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য ইনবক্স করুন অথবা 01757248464 নম্বরে যোগাযোগ করুন।